শুক্রবার

৭ আগস্ট, ২০২৬ ২২ শ্রাবণ, ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোচালক গুরুতর আহত, আটক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৬ ১১:৫৫

শেয়ার

চাঁপাইনবাবগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোচালক গুরুতর আহত, আটক ১
ছবি: বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ওয়ালটন মোড়ে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অটোরিকশাচালক মো. হেলাল (২৫) পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার নয়ন আলীর ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ওয়ালটন মোড় এলাকায় ছিনতাইয়ের সময় অটোরিকশাচালক হেলালের সঙ্গে ছিনতাইকারীর ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারী তার হাতে থাকা ছুরি দিয়ে হেলালকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

এ সময় স্থানীয় লোকজন দ্রুত ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে আহত হেলালকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আটক ছিনতাইকারী সাফিন (২৫) রাজশাহী জেলার চারঘাট উপজেলার কামিনিগঙ্গারামপুর গ্রামের মোঃ মুকুলের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জসিম উদ্দীন জোসি, চাঁপাইনবাবগঞ্জ



আরও পড়ুন:

banner close
banner close