মঙ্গলবার

৪ আগস্ট, ২০২৬ ২০ শ্রাবণ, ১৪৩৩

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ঝিনাইদহ,প্রতিনিধি

প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬ ১৯:১৪

শেয়ার

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
ছবি: বাংলা এডিশন

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে রুবেল নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

সোমবার রাত ১১টার দিকে মহেশপুর উপজেলার শ্রীরামপুর চর মাঠপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত রুবেল শ্যামকুড় ইউনিয়নের জারাইগাছা মাঠপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, রুবেলসহ সাতজন গভীর রাতে ভারতের সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ গুলি ছোড়ে। এতে রুবেলের বাঁ পায়ের নিচে গুলি লাগে। পরে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে যশোর হয়ে ঢাকায় নিয়ে যান।

স্থানীয় দফাদার মুক্তার মীর জানান, রুবেলের অবস্থা গুরুতর।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশপুর-৫৮ বিজিবির কর্মকর্তারা। স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আমান উল্লাহ এবং ৬ নম্বর ওয়ার্ডের দফাদার মুক্তার মীরও বিষয়টি নিশ্চিত করেছেন।

মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, আহত ব্যক্তি বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাকে কীভাবে উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

এদিকে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিশ্চিত করলেও আহত রুবেলের বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।



banner close
banner close