মঙ্গলবার

৪ আগস্ট, ২০২৬ ২০ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ
হল দখলকে কেন্দ্র করে উত্তপ্ত আলিয়া মাদরাসা, সংঘর্ষে আহত কয়েকজন বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার হাসপাতাল ও এক ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সংসদ সদস্যের স্ত্রীকে সভাপতি নিয়োগের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট প্রধানমন্ত্রীকে কটূক্তি: এনসিপির বহিষ্কৃত নেতা তানভীরের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা পোস্টার লাগানোকে কেন্দ্র করে ঢাকা কলেজে ছাত্রশিবির-ছাত্রদলের সংঘর্ষ জুলাই যোদ্ধাদের বাদ পড়া নাম পুনরায় যুক্ত হবে তালিকায়

রবিউল মুক্তাদিরের ফাঁসির দাবিতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া: হেফাজতের বিক্ষোভে হাজারো মানুষের ঢল

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬ ১৬:৫৩

শেয়ার

রবিউল মুক্তাদিরের ফাঁসির দাবিতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া: হেফাজতের বিক্ষোভে হাজারো মানুষের ঢল
ছবি: বাংলা এডিশন

ওবায়দুল মুক্তাদির চৌধুরীর ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।

মঙ্গলবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সামনে থেকে শুরু হওয়া এ বিক্ষোভ মিছিলে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত হাজারো মানুষ অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এতে পুরো এলাকা মিছিলকারীদের স্লোগানে মুখর হয়ে ওঠে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শাইখ সাজিদুর রহমান বলেন, ২০২১ সালের মোদি বিরোধী আন্দোলনে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্রসহ ব্রাহ্মণবাড়িয়ার ১৫ জন শহীদ হয়েছেন। তিনি ওই হত্যাকাণ্ডের অন্যতম মূল হোতা হিসেবে ওবায়দুল মুক্তাদির চৌধুরীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

তিনি আরও বলেন, ২০০১ সালের ৬ ফেব্রুয়ারির হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, শহীদ মাসুদ হত্যাকাণ্ড, মোদি বিরোধী আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ড এবং সর্বশেষ জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমির মুফতি মোবারক উল্লাহ।

এতে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম কাসেমী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা বুরহান উদ্দিন কাসেমী, সহ-সভাপতি মুফতি মারুফ কাসেমী, হেফাজতের অন্যতম নেতা মাওলানা তানভীরুল হক সিরাজী, খতমে নবুওয়াত মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা ইকবাল সিরাজী, মুফতি জাকারিয়া খান, মুফতি ইউসুফ ভূঁইয়া, মাওলানা বেলাল হোসাইনসহ জেলা ও উপজেলার হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



আরও পড়ুন:

banner close
banner close