মঙ্গলবার

৪ আগস্ট, ২০২৬ ২০ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ
হল দখলকে কেন্দ্র করে উত্তপ্ত আলিয়া মাদরাসা, সংঘর্ষে আহত কয়েকজন বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার হাসপাতাল ও এক ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সংসদ সদস্যের স্ত্রীকে সভাপতি নিয়োগের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট প্রধানমন্ত্রীকে কটূক্তি: এনসিপির বহিষ্কৃত নেতা তানভীরের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা পোস্টার লাগানোকে কেন্দ্র করে ঢাকা কলেজে ছাত্রশিবির-ছাত্রদলের সংঘর্ষ জুলাই যোদ্ধাদের বাদ পড়া নাম পুনরায় যুক্ত হবে তালিকায়

প্রধানমন্ত্রীকে কটূক্তি: এনসিপির বহিষ্কৃত নেতা তানভীরের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

বিশেষ প্রতিনিধি,বগুড়া

প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬ ১৬:৩২

শেয়ার

প্রধানমন্ত্রীকে কটূক্তি: এনসিপির বহিষ্কৃত নেতা তানভীরের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও কটূক্তিমূলক পোস্ট দেয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। বিতর্কিত ওই পোস্টকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া, দলীয় বহিষ্কার এবং নানা আলোচনার পর এবার বিষয়টি আইনি প্রক্রিয়ায় গড়িয়েছে। মামলাটি দায়ের হয়েছে বগুড়া সদর থানায়।

সোমবার বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই বিকেল ৩টার দিকে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে অবস্থানকালে বাদী ফেসবুকে একটি পোস্ট দেখতে পান। অভিযোগ অনুযায়ী, সে সময় এনসিপির যুগ্ম সদস্যসচিব থাকা গাজী সালাউদ্দিন তানভীর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে মানহানিকর, আপত্তিকর ও উস্কানিমূলক মন্তব্যসহ একটি পোস্ট প্রকাশ করেন।

এজাহারে বলা হয়, পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার জন্ম দেয়। পরবর্তীতে পোস্টটি মুছে ফেলা হলেও এর মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, বাদীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা পোস্টটি দেখতে পান। পরে বিষয়টি নিয়ে দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তের আলোকে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলাটি দায়ের করা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে একটি মামলা গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মামলার বাদি বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহমেদ খান রুবেলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি বগুড়ার মানুষের মনে রক্তক্ষরণ হচ্ছে। এনসিপি তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিয়েছে। তবে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই। এজন্যই মামলা দায়ের করেছি।

উল্লেখ্য, একই ঘটনায় এর আগেই গাজী সালাউদ্দিন তানভীরকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বহিষ্কার করা হয়। দলীয় শাস্তিমূলক ব্যবস্থার পর এবার তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের হওয়ায় ঘটনাটি নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

আবুল কালাম আজাদ, বগুড়া।



আরও পড়ুন:

banner close
banner close