চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পিয়ারাতলায় অবৈধভাবে মিথ্যা তথ্য দিয়ে টয়লেট্রিজ সামগ্রী তৈরি ও বাজারজাত করায় এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত পরিচালিত তদারকিতে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অবৈধভাবে (যথাযথভাবে লাইসেন্স না করে) ও মিথ্যা তথ্য দিয়ে টয়লেট্রিজ সামগ্রী (হারপিক, ফ্লোর ক্লিনার, ডিটারজেন্ট, টায়ার জেল জাতীয় সামগ্রী) তৈরি ও বাজারজাত করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে হেনা কনজুমার প্রোডাক্টসের স্বত্বাধিকারী মাসুদ রানাকে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ সময় প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে অতি দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ কাজে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও একদল র্যাব সদস্য। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আরও পড়ুন:



.jpg)




