সোমবার

৩ আগস্ট, ২০২৬ ১৯ শ্রাবণ, ১৪৩৩

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোশারফ হোসেন, কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬ ১৪:১৭

শেয়ার

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: সংগৃহীত

কুমিল্লা নগরীর কোতয়ালী মডেল থানার দৌলতপুর (ছায়াবিতান) এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

র‌্যাব-১১ জানায়, রবিবার রাতে র‌্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর (ছায়াবিতান) এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মো. শিপন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযানে তার হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত শিপন কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দৌলতপুর (ছায়াবিতান) গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করে আসছিলেন।

র‌্যাব-১১ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মাদক নির্মূলে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।



banner close
banner close