রবিবার

২ আগস্ট, ২০২৬ ১৮ শ্রাবণ, ১৪৩৩

জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন চুরির অভয়ারণ্য

মোঃ আব্দুল হাই, জয়পুরহাট

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬ ১৮:৩৩

শেয়ার

জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন চুরির অভয়ারণ্য
ছবি: বাংলা এডিশন

জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশঙ্কাজনক হারে বেড়েছে মোটরসাইকেল ও অটো-ভ্যান চুরির ঘটনা। দূর-দূরান্ত থেকে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা হাসপাতাল প্রাঙ্গণে যানবাহন রেখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। একের পর এক চুরির ঘটনায় পুরো হাসপাতাল এলাকায় ছড়িয়ে পড়েছে চরম ক্ষোভ ও আতঙ্ক। চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগের সামনে ভ্যান, অটো কিংবা মোটরসাইকেল রেখে সেবা নিতে গেলেই ফিরে এসে দেখছেন, নেই তাদের যানবাহন।এ যেন হাসপাতাল নয়, চোরদের অভয়ারণ্য

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই হাসপাতাল প্রাঙ্গনে ঘটছে একের পর এক যানবাহন চুরির ঘটনা। কিন্তু হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো নজরদারি বা প্রতিরোধমূলকl ব্যবস্থা নেয়া হচ্ছে না।

হাসপাতাল প্রাঙ্গনে ভ্যান নিয়ে আসা এক ভ্যানচালক বলেন, জরুরী বিভাগের সামনে ভ্যান রেখে ভিতরে রোগী দিতে যাই ফিরে ভ্যান পাইনা। আর সিসি টিভি তো কাজই করে না।

দেশের অন্যান্য হাসপাতালের ন্যায় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ১০ জন আনসার সদস্য। তবে তাদের উপস্থিতিতেও চুরি বন্ধ না হওয়ায় নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

এদিকে ভ্যান চুরির ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. শরীফ হোসেনের বক্তব্য নিতে চাইলে তিনি বক্তব্য দিতে অ-স্বীকৃতি জানান।

এর আগে গত ২৫ এ জুলাই আনসার সদস্যদের নাকের ডগার উপর দিয়েই দুপুর ২টা ২২ মিনিটে হাসপাতাল প্রাঙ্গন থেকেই চুরি হয়ে যায় আর ও একটি ভ্যানগাড়ী । এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ আরও বেড়েছে।

ভুক্তভোগী আব্দুল মজিদ জানান, তার নাতির পা কেটে গেলে কালাই হাসপাতালের জরুরী বিভাগের সামনে ভ্যান রেখে আমার নাতিকে চিকিৎসার জন্য ভিতরে নিয়ে যান তিনি। দুপুর ২.২০ ভেন রেগে গেলেও ২.২৫ এ এসে ভ্যান দেখতে পান নি তিনি।

এদিকে ভুক্তভোগীর স্বজন জাহেরুল ইসলাম জানান,হাসপাতালে রোগী দেখতে এসে যদি আমাদের শখের মোটরসাইকেল, অটো ভ্যান হারিয়ে যায় তাহলে এর দায় কে নিবে। বলে মন্তব্য করেছেন

এ বিষয়ে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) নাহিদ নাজনীন ডেইজি হাসপাতাল প্রাঙ্গন থেকে একটি ভ্যান চুরি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন আমাদের পুরো হাসপাতাল সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত তবে কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে। তা সমাধানের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো।

ক্রমাগত যানবাহন চুরির ঘটনায় হাসপাতাল প্রাঙ্গন এখন চুরির হটস্পটে পরিণত হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। তাদের দাবি, হাসপাতালজুড়ে আধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার এবং চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এমন ঘটনা আরও বাড়বে বলে আশঙ্কা তাদের।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কালাই হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি ভ্যান চুরি হয়েছে।উক্ত ভ্যান চুরির বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত আছে।

কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণ থেকে যানবাহন চুরির বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)ও সহকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মাহবুব বলেন, গত ২৫ তারিখে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভ্যান চুরি হওয়ার একটি ঘটনা শুনেছেন তিনি। কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিসি ক্যামেরার সংকট আছে এবং তাদের পক্ষ থেকে একটা গ্যারেজ নির্মাণের কথা বলেছে। এই বিষয়গুলো নিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।



আরও পড়ুন:

banner close
banner close