নেত্রকোণায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেত্রকোণা জেলা শাখা।
জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সহায়তা কার্যক্রমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে বিভিন্ন উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক হেলাল উদ্দিন রুবেল। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের নেত্রকোণা জেলা সভাপতি তারিকুজ্জামান তৌহিদ এবং জেলা সেক্রেটারি মো. আতিক হাসান (হৃদয়) সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের দুর্ভোগ কিছুটা লাঘব করতে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেত্রকোণা জেলা শাখার পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও অসহায় ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।
আরও পড়ুন:








