রবিবার

২ আগস্ট, ২০২৬ ১৮ শ্রাবণ, ১৪৩৩

নেত্রকোনায় ডেঙ্গু প্রতিরোধে ময়লা পরিষ্কারে নামলেন এমপি

আরিফুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬ ১৬:৪৫

শেয়ার

নেত্রকোনায় ডেঙ্গু প্রতিরোধে ময়লা পরিষ্কারে নামলেন এমপি
ছবি: বংলা এডিশন

ডেঙ্গু প্রতিরোধে ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, দূষণমুক্ত পরিবেশ গড়ি’এই প্রত্যয় নিয়ে সশরীরে নেত্রকোনার শহরের মুক্তারপাড়া এলাকার একটি মজা পুকুরে ময়লা পরিষ্কারে নামলেন নেত্রকোনা (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো.আনোয়ারুল হক।

রবিবার দুপুরে মোক্তারপাড়া আদর্শ সোসাইটির আয়োজনে পৌর শহরের মুক্তারপাড়া দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে অধ্যাপক আনোয়ারুল হক বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ বিভিন্ন রোগ প্রতিরোধে এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এসব রোগের অন্যতম উৎস এডিস মশা। যা ময়লা পানিতে জন্মায়। এ কারণে প্রত্যেককে রোগ থেকে সুরক্ষিত থাকতে ছোট ছোট নদী-নালা, খালবিল ও বসতবাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।

এ সময় জেলা পরিষদের প্রশাসক এড নুরুজ্জামান নুরু, পৌর প্রশাসক মুনমুন জাহান লিজা, অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার, বিএনপি নেতা তাজেজুল ইসলাম ফারাস,আব্দুল্লাহ আল মামুন খান রণি,তাজ উদ্দিন ফারাস সেন্টু, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী, যুবদল নেতা ফারদিন চৌধুরি রীমি সহ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেংগু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।



আরও পড়ুন:

banner close
banner close