মানিকগঞ্জের হরিরামপুরে সাবেক মন্ত্রী ও শিল্পপতি প্রয়াত হারুণার রশীদ খান মুন্নুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বাদ আসর হরিরামপুরের লেছড়াগঞ্জ উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল বাতেন মিয়া। দোয়া পরিচালনা করেন লেছড়াগঞ্জ বাজার জামে মসজিদের প্রধান ইমাম হাফেজ আলী আজম।
উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপুর সার্বিক ব্যবস্থাপনায় এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমাছ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, যুগ্ম আহ্বায়ক ও বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান তুষার, জেলা কৃষকদলের সহসভাপতি দেলোয়ার হোসেন দুলাল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জলিল মিয়া, জেলা জাসাসের সভাপতি ও হারুকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন শিকদার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা সাবেক মন্ত্রী প্রয়াত হারুণার রশীদ খান মুন্নুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর অবদানের কথা স্মরণ করেন।
এ সময় জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস, কৃষকদলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মঞ্জু, যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল আলম মিশুক, মোহাম্মদ নাসির উদ্দীন, মিরাজ হোসেন রাজ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি শাকিল মোল্লাসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








