শনিবার

১ আগস্ট, ২০২৬ ১৭ শ্রাবণ, ১৪৩৩

সাভারে শতাধিক আওয়ামী নেতাকর্মীর মশাল মিছিল, পুলিশের ধাওয়ায় গ্রেপ্তার ৯

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬ ২১:১৮

শেয়ার

সাভারে শতাধিক আওয়ামী নেতাকর্মীর মশাল মিছিল, পুলিশের ধাওয়ায় গ্রেপ্তার ৯
ছবি: সংগৃহীত

সাভারে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মশাল মিছিলে পুলিশ ধাওয়া করে ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম একটি গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এরআগে শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার সালেহপুর ব্রিজ সংলগ্ন টিমটেক্স গার্মেন্টসের সামনে থেকে তাদের আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাকিব শিকদার (২৩), মহিবুল্লাহ আল সাব্বির (৩১), ইকবাল (৪০), সামিউল ইসলাম (১৯), শফিকুল ইসলাম খান ইদ্রিস (৩০), রিপন (৩০), ইব্রাহিম (৪৫), ওয়ালিউর রহমান শিবলী (৪০) ও রমজান (৩০)।

পুলিশের ভাষ্য, শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রায় ১০০ জনের কম-বেশি নেতাকর্মী মশাল মিছিল করছিল। পরে খবর পেয়ে পুলিশ ধাওয়া করে। এসময় নয় জনকে আটক করে পুলিশ। পরে আটকদের কাছ থেকে একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ওই গণমাধ্যমকে জানান, মশাল মিছিলের করার সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।



আরও পড়ুন:

banner close
banner close