চাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশের একটি পুকুরপাড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ আগষ্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহাডাঙ্গা রেল ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন এই তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরে মহাডাঙ্গা রেল ব্রিজের পাশে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধারের কার্যক্রম শুরু করে।
উদ্ধার কাজ শেষ হলে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাই নবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। মরদেহটি পচে গলে যাওয়ায় তাত্ক্ষণিকভাবে তাঁর নাম পাওয়া হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
আরও পড়ুন:








