শনিবার

১ আগস্ট, ২০২৬ ১৭ শ্রাবণ, ১৪৩৩

আওয়ামী প্রজন্ম লীগের নেতার পাউবোর খাল দখল করে মাছ চাষ

মোঃ ইমরান হোসেন, পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬ ১৭:৩৩

শেয়ার

আওয়ামী প্রজন্ম লীগের নেতার পাউবোর খাল দখল করে মাছ চাষ
ছবি: সংগৃহীত

পটুয়াখালী গলাচিপায় জোর পূর্বক আওয়ামী প্রজন্ম লীগের নেতা কর্মীদের পানি উন্নয়ন বোর্ডের খাল বাধ দিয়ে মাছ চাষের অভিযোগ উঠেছে।

শনিবার দুপুর ১২ টায়দিকে সরেজমিনে গিয়ে দেখা জায়, আমখোলা ইউনিয়ন ৯নং ওয়ার্ড চারআনি বাউরিয়া (বউ বাজার) কেস নাম্বার ৩৪ পোল্ডার নাম্বার ৪৩/২ বি পুরাতন স্লুইস গেটের পশ্চিম পাশে গাছ, বাশ ও নেট জাল দিয়ে বাধ নির্মাণ করা হয়েছে।

স্থানীয়দের দাবি, আওয়ামী প্রজন্ম লীগের নেতারা জোর পূর্বক এই স্লুইস আটকে মাছ চাষ করতে আছে। এটা সরকারি পানি উন্নয়ন বোর্ডের আওতায় এখানে সবার হক। যদি মাছ চাষ করতে হয় তাহলে স্থানীয় সবাই মিলে মাছ চাষ করবো।

নাম প্রকাশ না করার শর্তে এক স্থানীয় বলেন, এখানে আমাদের সাথে কথা না বলে জোর পূর্বক প্রজন্ম লীগের নেতারা খালে বাধ দিতে মাছ চাষ করবে। আমরা এটার সুষ্ঠু বিচার চাই। জাতে করে এই বাধ কেটে দেয়ে হয়।

স্থানীয় এক জেলে বলেন, আগে এখানে মাছ ধরতে পারতাম এখন জাল দিয়ে আটকে ফেলায় মাছ ধরাও বন্ধ হয়ে গেছে। আমরা জেলেরা চাই জাল কেটে দেয়া হোক।

অভিযুক্ত আওয়ামী প্রজন্ম লীগের সভাপতি মোঃ জুলহক মিস্ত্রির ফোনে একাধিক বার ফোন দেয়া হলে-ও তাকে ফোনে পাওয়া জায়নি।

অভিযুক্তের সহযোগিতা করিরা হলেন, আওয়ামী প্রজন্ম লীগের নেতা সোহাগ মিয়া, সাত্তার মিস্তি মাহবুব হাজী, শাহীন ও অনিক মিয়া।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজজুল হক বলেন, এ বিষয় আপনার কাছ থেকে প্রথম শুনলাম যদি কেউ আইনের বাইরে কাজ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের (এস ও) মিজানুর রহমান বলেন, আমাদের কাছে অভিযোগ আসছে আমরা দুই এক দিনের মধ্যে তদন্তে লোক পাঠাবো।

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশল মোঃ শাহনেওয়াজ তালুকদার বলেন, আমরা কাউকে পানি উন্নয়ন বোর্ডের জমি লিজ দেইনি। বর্তমানে লিজ বন্ধ রয়েছে।

উপজেলা কর্মকতা লিজ দিতে পারবে কিনা জানতে চাইলে তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ডের জায়গা কেউ লিজ দেয়ার এক্তিয়ার নাই।



banner close
banner close