প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে এনসিপির নেতা গাজী সালাউদ্দিন আহমেদ ও নাসির উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়া জেলা ছাত্রদল।
বিক্ষোভ মিছিল চলাকালে জেলার বিভিন্ন স্থানে টানানো গাজী সালাউদ্দিন আহমেদ ও নাসির উদ্দিন পাটোয়ারীর ব্যানার ও ফেস্টুন পুড়িয়ে ফেলা হয়। এছাড়া কয়েকটি ব্যানারে থাকা তাদের ছবিতে জুতা নিক্ষেপ ও জুতা দিয়ে আঘাত করার ঘটনাও দেখা যায়।
সমাবেশে ছাত্রদলের নেতারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে সংশ্লিষ্টরা সীমালঙ্ঘন করেছেন। তারা দাবি করেন, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শুধু বগুড়া নয়, সারা দেশেই বয়কট করা হবে।
আরও পড়ুন:








