ঢাকার ধামরাই পৌর শহরের প্রধান সড়ক (মাধববাড়ী ঘাট থেকে ডুলিভিটা বাসস্ট্যান্ড পর্যন্ত) সরকারি রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে অরাজনৈতিক, সামাজিক ও প্রকৃতিবিষয়ক সংগঠন ‘নোঙর’।
শনিবার বেলা ১১টায় ধামরাই সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে এ কর্মসূচিতে নোঙর এর নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ গ্রহন করেন৷
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, 'অফিস ও স্কুল-কলেজ চলাকালীন এই প্রধান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা সাধারণ মানুষের জন্য কৃত্রিম নরকযন্ত্রণার রূপ নেয়। অনিয়ন্ত্রিত অবৈধ পার্কিং এবং যত্রতত্র দোকানপাটের কারণে অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবার যানবাহনও সময়মতো যাতায়াত করতে পারে না। ফলে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীরাও সঠিক সময়ে ক্লাসে পৌঁছাতে পারছে না।'
মানববন্ধনে নোঙর এর বক্তারা আরও জানান অনতিবিলম্বে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের পরিবেশ নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন নোঙর বাংলাদেশের প্রতিষ্ঠিাতা সভাপতি সুমন সামস, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ধামরাই উপজেলা শাখার 'নোঙর' এর সভাপতি মোঃ বদরুল সরদার, সহ-সভাপতি আফরোজা সুলতানা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন৷
আরও পড়ুন:








