শনিবার

১ আগস্ট, ২০২৬ ১৭ শ্রাবণ, ১৪৩৩

দশমিনায় গাঁজাসহ এক দম্পতি গ্রেপ্তার

মোঃ ইমরান হোসেন, পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬ ১৪:৩০

শেয়ার

দশমিনায় গাঁজাসহ এক দম্পতি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দশমিনায় ১৫০ গ্রাম গাঁজাসহ আঃ গফুর হাওলাদার ও সুফিয়া নামে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর কাটাখালী গ্রামে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

থানাসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার একটি পুলিশ দল গফুর হাওলাদারের বসতবাড়িতে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ সময় গফুর হাওলাদার ও তার স্ত্রী সুফিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দার দাবি, গফুর হাওলাদার ও তার পরিবার দীর্ঘদিন গাজীপুরের টঙ্গী এলাকায় বসবাস করতেন। প্রায় চার বছর আগে তারা নিজ এলাকায় ফিরে এসে বসবাস শুরু করেন।

স্থানীয়দের অভিযোগ, এরপর থেকেই এলাকায় মাদকের বিস্তার বাড়তে থাকে। তাদের আরও দাবি, সুফিয়া বেগম বিভিন্ন সময়ে ঢাকা থেকে মাদক এনে স্থানীয় যুবকদের কাছে টাকার বিনিময়ে সরবরাহ করতেন এবং এ কাজে তিনি মুখ্য ভূমিকা পালন করতেন। তারা অভিযোগ করেন, এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গেলে বিভিন্নভাবে হয়রানির শিকার হওয়ার আশঙ্কায় কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি। তবে গ্রেপ্তার হওয়া দম্পতির দুই ছেলেও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারেন। এ বিষয়ে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা ।

এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, ওই দম্পতিকে আটক করা হয়েছে। পরর্বতীতে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।



banner close
banner close