শনিবার

১ আগস্ট, ২০২৬ ১৭ শ্রাবণ, ১৪৩৩

সিলেটে বিভিন্ন সীমান্তে ৭৯ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬ ১৩:৫৫

শেয়ার

সিলেটে বিভিন্ন সীমান্তে ৭৯ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
ছবি: সংগৃহীত

সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৭৯ লাখ টাকার বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী বাংলাবাজার, কালাসাদেক, সোনারহাট, কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম ও মিনাটিলা বিওপি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ক্লোপজি ক্রিম, মহিষ, গরু, কম্বল, জুস, জিরা, সবজি, শনপাপড়ি, চা-পাতা, চকলেট, বিভিন্ন ফল, সুপারি ও বিস্কুট জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুন, পাথর, অবৈধ মালামাল বহনকারী ট্রলি এবং একটি বারকি নৌকাও আটক করা হয়েছে।

জব্দ করা চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৭৮ লাখ ৯৭ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



banner close
banner close