গাজীপুরের টঙ্গীতে একটি মহিলা মাদ্রাসার ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে টঙ্গী পশ্চিম থানাধীন ভাদাম এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ প্রকাশের পর স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে উঠলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকাবাসীর সহযোগিতায় রাতেই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শিক্ষক মো. ইব্রাহিম খলিল (৩৫)। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ঘোষবাড়ী এলাকার বাসিন্দা এবং টঙ্গীর মুদাফা হাজী কালু মিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, যৌন নিপীড়নের অভিযোগের পরপরই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:








