গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে অবস্থিত ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখায় প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে শাখাটির ক্যাশ ইনচার্জ মো. সবুজ মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অর্থ আত্মসাতের অভিযোগ
অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রাহকের জমাকৃত অর্থ এবং ব্যাংকের আর্থিক লেনদেনে অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় গ্রাহকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।
রশিদ থাকলেও হিসাবে নেই অর্থ
ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দাবি, তারা কষ্টার্জিত অর্থ ওই ব্যাংকে জমা দিয়েছেন এবং জমার রশিদও পেয়েছেন। কিন্তু পরে টাকা উত্তোলনের সময় দেখা যায়, তাদের হিসাবে কোনো অর্থ নেই। তারা দ্রুত জমাকৃত অর্থ ফেরত দেওয়া, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য
গাইবান্ধার পীরগঞ্জ শাখার ব্যবস্থাপক কাজী মোহাম্মদ বাংলা এডিশনকে বলেন, ব্যাংকের কারিগরি সমস্যার কথা বলে গ্রাহকদের সঙ্গে জালিয়াতি করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
ভুক্তভোগী গ্রাহকরা তাদের কষ্টার্জিত অর্থ দ্রুত ফেরত দেওয়ার পাশাপাশি অভিযুক্ত ও পলাতক মো. সবুজ মিয়াকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
আরও পড়ুন:








