শুক্রবার

৩১ জুলাই, ২০২৬ ১৬ শ্রাবণ, ১৪৩৩

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর গুরুত্ব; মেহেরপুরে ১০০ ফুটবল বিতরণ

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৬ ১৬:৩৫

শেয়ার

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর গুরুত্ব; মেহেরপুরে ১০০ ফুটবল বিতরণ
ছবি: বাংলা এডিশন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে মেহেরপুরে বিভিন্ন ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১০০টি ফুটবল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল বিতরণ করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দিন খান।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা সেক্রেটারি মো. ইকবাল হুসাইন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সোহেল রানা, মেহেরপুর সদর উপজেলার জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাব্বারুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ক্রীড়া সংগঠক, ক্লাবের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়া সামগ্রী বিতরণের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।



banner close
banner close