মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

বগালেক ভিউ পয়েন্ট এলাকায় দুই পর্যটক মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত

মো: নজরুল ইসলাম, বান্দরবান প্রতি‌নি‌ধি

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৬ ১১:৩৯

শেয়ার

বগালেক ভিউ পয়েন্ট এলাকায় দুই পর্যটক মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত
ছবি: সংগৃহীত

বান্দরবা‌নের রুমা উপ‌জেলার বগা‌লেক ভিউ প‌য়েন্ট এলাকায় মোটর সাইকেল খা‌দে প‌ড়ে দুই পর্যটক নিহত হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার রাত ১০টার দি‌কে বগা‌লেক ভিউ প‌য়েন্ট এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন, ভোলা বোরহানউদ্দীন উপ‌জেলার জ‌হির উদ্দি‌নের ছে‌লেন মোঃ জামির উদ্দিন ও ঢাকা লালবাগ পোস্তা এলাকার মো: চুন্নুগাজীর মে‌য়ে রোকাইয়া আক্তার।

পু‌লিশ জানায়, ঢাকা থে‌কে ২৯জুলাই ১০জন পর্যটক মোটর সাইকেল নি‌য়ে বান্দরবা‌নের বগা‌লেক বেড়া‌তে যায়। সেখা‌নে এক‌টি ক‌টে‌জে তারা রা‌ত্রিযাপন ক‌রে। প‌রের দিন ৩০জুলাই তারা সেখ‌া‌ন থে‌কে বি‌ভিন্ন এলাকায় ছবি তুল‌তে যায় এবং বিকা‌লে ৮জন পর্যটক বগা‌লেক ভিউ প‌য়ে‌ন্টে ফি‌রে আসে। কিন্তু আর দুইজন ফি‌রে না আস‌লে সা‌থে থাকা গাইড বগা‌লেক সেনাবা‌হিনী‌কে বিষয়‌টি জানায়। প‌রে স্থানীয়‌দের মাধ‌্যমে খবর পে‌য়ে রা‌ত ১০টার দি‌কে বগা‌লেক ভিউ প‌য়ে‌ন্টের পা‌শের এলাকার গভীর খাদ থে‌কে এ ২জন পর্যট‌কের লাশ উদ্ধার ক‌রে।

সঙ্গে থাকা গাইড মোঃ ইসমাইল জানান, গাইডের নিষেধ অমান্য করে মোটর সাইকেল নি‌য়ে তারা দুজন ভিউ পয়েন্ট অতিক্রম করে সামনের দিকে চলে যায়। এরপর থে‌কে তা‌দের আর খু‌জে পাওয়া যা‌চ্ছিলনা। প‌রে বিষয়‌টি সেনাবা‌হিনী‌কে জানা‌লে অনেক খোঁজাখুঁজির পর রাত ১০টার দি‌কে পাহা‌ড়ের খাদ থে‌কে তা‌দের লাশ উদ্ধার করা হয়।

বান্দরবানের পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার জানান, ওই পর্যটকরা স্থানীয় টুরিস্ট গাইড না নিয়েই সেখানে বেড়াতে যায়। পরে স্থানীয়রা খবর দিলে রাস্তার পাশে গভীর খাদ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।