শুক্রবার

৩১ জুলাই, ২০২৬ ১৬ শ্রাবণ, ১৪৩৩

ঝালকাঠিতে বাস-মাহিন্দ্রার ভয়াবহ সংঘর্ষ, নিহত ২

হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৬ ১০:৩৭

শেয়ার

ঝালকাঠিতে বাস-মাহিন্দ্রার ভয়াবহ সংঘর্ষ, নিহত ২
ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর। আহত হয়েছেন আরও ৪ জন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজাপুর উপজেলার সমবায় এলাকায় রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা বরিশাল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। অন্যদিকে যাত্রী নিয়ে বিপরীত দিক থেকে ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল একটি থ্রিহুইলার মাহিন্দ্রা।

সমবায় এলাকায় পৌঁছাতেই দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মাহিন্দ্রার দুই যাত্রী মারা যান। দুর্ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায়।

নিহতদের মধ্যে একজনের নাম আবদুর রহিম। বাড়ি কাঠালিয়া। অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহত ৪ জনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রাজাপুর থানার এসআই মোহাম্মদ আরিফ বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। পালিয়ে যাওয়া বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে।

সড়কে রাতে চলাচলের সময় সবাইকে আরও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।



banner close
banner close