শুক্রবার

৩১ জুলাই, ২০২৬ ১৬ শ্রাবণ, ১৪৩৩

শোকের মাস উপলক্ষে শাজাহানপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যালয়ে কালো পতাকা

আবুল কালাম আজাদ, বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৬ ০৯:৩১

শেয়ার

শোকের মাস উপলক্ষে শাজাহানপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যালয়ে কালো পতাকা
ছবি: সংগৃহীত

আগস্ট মাসকে শোকের মাস উল্লেখ করে বগুড়ার শাজাহানপুরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার দলীয় কার্যালয়ে কালো পতাকা উড়তে দেখা যায়।

শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন সান্নুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হন। তাই আগস্ট মাস আমাদের কাছে শোকের মাস। সে উপলক্ষে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার ও নির্যাতন চলছে। এখন আর ঘরে বসে থাকার সময় নেই। আওয়ামী লীগের কার্যক্রম চলবে।

এ বিষয়ে বক্তব্য জানতে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের সরকারি সিদ্ধান্তও পূর্বেই বাতিল করা হয়েছে।



banner close
banner close