বৃহস্পতিবার

৩০ জুলাই, ২০২৬ ১৫ শ্রাবণ, ১৪৩৩

টঙ্গীতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ কর্মী গ্রেপ্তার

মাহাবুবুর রহমান জিলানী, গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬ ১৬:৪৯

শেয়ার

টঙ্গীতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ কর্মী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন,টঙ্গী পশ্চিম থানার ভাদাম দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা ও ৫২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রায়হান মিয়া এবং টঙ্গী পূর্ব থানার পাগাড় এলাকার মো. আরিফুল ইসলাম রাজু, যিনি ৪৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে হওয়া একটি মামলার তদন্তের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে যৌথ বাহিনী। মামলাটির তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তাঁদের আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।



banner close
banner close