বৃহস্পতিবার

৩০ জুলাই, ২০২৬ ১৫ শ্রাবণ, ১৪৩৩

বগুড়ায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬ ১৩:১৬

শেয়ার

বগুড়ায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে পৃথক অভিযানে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং খরনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও শাজাহানপুর থানা পুলিশ।

বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ উপজেলার মাঝিড়া ইউনিয়নের কাগজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান লিটন কে নিজ বাড়ি থেকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। পরে রাত সাড়ে ৯টার দিকে তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়।

এদিকে রাত ৮টার দিকে শাজাহানপুর থানা পুলিশ উপজেলার মাঝিড়া এলাকা থেকে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা কে আটক করে।

একই রাতে সাড়ে ৯টার দিকে উপজেলার বীরগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে খরনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়সাল ইসলাম সম্রাট কে গ্রেপ্তার করে থানা পুলিশ।

শাজাহানপুর থানার ওসি আসিফ ইকবাল জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া তিনজনকে শাজাহানপুর উপজেলা যুবদল নেতা ফুরকান হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। থানার মামলা নং-০১, তারিখ ১ নভেম্বর ২০২৪ (জিআর নং-৩২৪/২)। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



banner close
banner close