বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর পানি কমার সঙ্গে সঙ্গে তীব্র রূপ নিয়েছে নদীভাঙন। প্রবল স্রোতের আঘাতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় নির্মিত শহড়াবাড়ি স্পারের আরও প্রায় ৬৫ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে।
উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের শহড়াবাড়ি এলাকায় এ ভাঙনের ঘটনা ঘটে। এর আগে গত ১২ জুলাই একই স্পারের অগ্রভাগের প্রায় ৫০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছিল। নতুন করে আরও ৬৫ মিটার ধসে পড়ায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভাঙন দ্রুত জনবসতির দিকে ধেয়ে আসায় বসতভিটা হারানোর শঙ্কায় নদীপাড়ের মানুষ ঘরবাড়ি খুলে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত চার দিন ধরে যমুনা নদীর পানি কমছে। গত ২৪ ঘণ্টায় পানি ১৫ সেন্টিমিটার নেমে বর্তমানে বিপদসীমার ৮৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও নদীতে তীব্র স্রোত ও ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এর ফলেই স্পারের ওপর প্রচণ্ড চাপ তৈরি হয়ে ভাঙন দ্রুত বিস্তৃত হচ্ছে। ভাঙ্গন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড।
আরও পড়ুন:








