বুধবার

২৯ জুলাই, ২০২৬ ১৪ শ্রাবণ, ১৪৩৩

গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগে দুইজন গ্রেপ্তার

লিমন মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬ ২১:৪১

শেয়ার

গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগে দুইজন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীনের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বুধবার আনুমানিক দুপুর ১২ টায় বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর থানার খোলাহাটী দুলালের ভিটা এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ আরিফুল ইসলাম আরিফ, পিতা- মোঃ আলম মিয়া এবং মোঃ সাগির আলম, পিতা- মৃত শফিউল ইসলাম। উভয়ের বাড়ি খোলাহাটী দুলালের ভিটা, গাইবান্ধা সদর উপজেলা।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে উদ্ধার করা দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পরীক্ষা করে অনলাইন জুয়ার এজেন্ট অ্যাকাউন্ট এবং অনলাইন ক্যাসিনো পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন অ্যাপসের অস্তিত্ব পাওয়া যায়।

এ ঘটনায় গাইবান্ধা সদর থানার মামলা নং-৪৮, তারিখ ২৮ জুলাই ২০২৬, জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬, ১৯, ২৩, ২৫ ও ২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি এলাকায় অনলাইন ক্যাসিনোর অন্যতম সক্রিয় পরিচালনাকারী হিসেবে পরিচিত।

এ বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (নিঃ) মোঃ আব্দুল মোত্তালিব সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



banner close
banner close