মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

আখাউড়ায় অবৈধ জলাশয় ভরাটে প্রশাসনের অভিযান: ড্রেজারের ১ হাজার ফুট পাইপ ধ্বংস

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬ ১৬:৪০

শেয়ার

আখাউড়ায় অবৈধ জলাশয় ভরাটে প্রশাসনের অভিযান: ড্রেজারের ১ হাজার ফুট পাইপ ধ্বংস
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অবৈধভাবে জলাশয় ভরাটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

গতকাল পরিচালিত এ অভিযানে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের মোগড়া সড়ক এলাকায় ড্রেজারের মাধ্যমে একটি নিচু জলাশয় ভরাটের চেষ্টা করা হচ্ছিল। এ সময় ঘটনাস্থলে পৌঁছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

অভিযানকালে জলাশয় ভরাট কাজে ব্যবহৃত আনুমানিক ১০০০ ফুট পাইপ ধ্বংস করা হয়। তবে ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে না পাওয়ায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে জেল বা জরিমানা করা সম্ভব হয়নি।

প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও জলাধার রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দেরও এ ধরনের কার্যকলাপের বিষয়ে সচেতন হয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।