মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

বগুড়া কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আতিক, সম্পাদক অধ্যাপক রিয়াজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬ ১৭:৫৪

শেয়ার

বগুড়া কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আতিক, সম্পাদক অধ্যাপক রিয়াজ
ছবি: সংগৃহীত

বগুড়ায় কলেজ শিক্ষক সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. রিয়াজুল ইসলাম রিয়াজ। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. সাইফুল ইসলাম।

বগুড়ায় চাকুরী জাতীয়করণের লক্ষ্যে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির, শিক্ষক সমিতি ও মাদ্রাসা শিক্ষক সমিতির যৌথ সভায় এই কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে নিশ্চিত করেছন সংগঠনটি।

বগুড়া সেন্ট্রাল হাই স্কুল এডভোকেট আব্দুল বারী অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।