রবিবার

২৬ জুলাই, ২০২৬ ১১ শ্রাবণ, ১৪৩৩

তিন দিন পর সাঙ্গুনদ থে‌কে নি‌ঁখোজ পর্যট‌কের মর‌দেহ উদ্ধার

মো: নজরুল ইসলাম (টিটু), বান্দরবান

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬ ১৫:৩৮

শেয়ার

তিন দিন পর সাঙ্গুনদ থে‌কে নি‌ঁখোজ পর্যট‌কের মর‌দেহ উদ্ধার
ছবি: বাংলা এডিশন

বান্দরবানের থানচির বড়পাথর এলাকায় সাঙ্গু নদে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম (২৪) মরদেহ ৩‌দিন পর উদ্ধার করা হয়েছে।

র‌বিবার সকাল সাড়ে ৭টার দিকে তিন্দুমুখ বিজিবি ক্যাম্প সংলগ্ন সাঙ্গু নদীর ঘাট এলাকায় মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।

জানা যায়, গত ২৪ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে থানচি উপজেলার বড়পাথর এলাকায় ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে গেলে ময়মনসিংহের মাসকান্দা এলাকার বাসিন্দা মো. জাওয়াদ উল ইসলাম নিখোঁজ হন।

নিখোঁজের পরদিন ২৫ জুলাই চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের তিন সদস্যের ডুবুরি দল এবং থানচি ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যসহ মোট আট সদস্যের একটি উদ্ধারকারী দল দিনব্যাপী অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি। পরে র‌বিবার সকালে ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে তিন্দুমুখ বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় মরদেহটি ভেসে উঠলে সেটি উদ্ধার করা হয়।

এদিকে, বিজিবি-৩৮ বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন জানান, মরদেহটি রাজা পাথর এলাকায় ভেসে উঠলে স্থানীয়রা খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ক্যাম্পের হেফাজতে রাখা হয়েছে। পরিবার আসলে মরদেহটি হস্তান্তর করা হবে।



banner close
banner close