সাভারে কেমিক্যাল কারখানায় আগুন লাগাকে কেন্দ্র করে, ফায়ার ফাইটারসহ আহত হয়েছেন পাঁচ জন, সকাল ৭টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
সাভার থানাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশে ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন রঙ মিশানোর কেমিক্যালের একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
রবিবার ভোররাতে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় শহিদুল্লা হাউজিংয়ের একটি ছয়তলা ভবনে লাগা আগুন সকাল ৭টার দিকে নিয়ন্ত্রণে আনা হয়।
কারখানার লোকজনের দাবি, বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিস এখনো বিষয়টি নিশ্চিত করেনি।
পুলিশ সূত্রে জানা গেছে, রঙ মিশানোর কেমিক্যালের একটি বড় কারখানায় আগুন লাগে। আশপাশের লোকজন আগুনের ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের চার ফায়ার ফাইটারসহ পাঁচজন আহত হন।
আহতরা হলেন ফায়ার ফাইটার মো. শামীম, মো. উজ্জ্বল, মো. ওমর ফারুক, টিম লিডার মনোয়ার হোসেন এবং স্থানীয় বাসিন্দা মশিউর রহমান।
গুরুতর আহত মশিউর রহমানকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে
আরও পড়ুন:








