সাধারণ আলেম সমাজ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ‘রক্তাক্ত জুলাই-২৪’ শীর্ষক শহিদ স্মরণ ও আলোচনা সভা এবং ঐতিহাসিক গ্রন্থ ‘জুলাইয়ের আবাবিল’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সাধারণ আলেম সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতি মাসুম বিল্লাহ মাহমুদী, সাধারণ সম্পাদক আকিফ আব্দুল্লাহ, প্রধান সমন্বয়ক ও মুখপাত্র রিদওয়ান হাসান, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আহমাদসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুসিয়ার মুহতামিম মুফতি মুবারকুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আলী আজম কাসেমী, জামিয়া ইসলামিয়া ইউনুসিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতি মারুফ কাসেমী, মুফতি রুহুল আমিন কাসেমী, মুফতি ইকরাম, মুফতি জুনাইদ কাসেমী, মুফতি আবু ইউসুফ ভূঁইয়াসহ বিশিষ্ট আলেমে দ্বীন।
আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কুমিল্লা বিভাগীয় সংগঠক আতাউল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ-সভাপতি হাফেজ আব্দুল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সহ-সভাপতি গাজী নিয়াজুল করিম, জাতীয় যুবশক্তির সভাপতি মুজিবুর রহমান, ছাত্রশক্তির সভাপতি তাজুল ইসলাম, দ্য রেড জুলাই-এর সভাপতি সুলতান নাইম, ছাত্রদল, উলামা দলের প্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি সাধারণ আলেম সমাজ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন:








