শনিবার

২৫ জুলাই, ২০২৬ ১০ শ্রাবণ, ১৪৩৩

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ নিহত দুই

মোজাম্মেল হোসেন, ধামরাই প্রতিনিধি

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬ ১৩:০২

শেয়ার

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ নিহত দুই
ছবি: বাংলা এডিশন

ঢাকা-আরিচা মহাসড়কে একাধিক গাড়ির পরপর সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী এইচএসসি পরীক্ষার্থী সহ আপন মামাতো ফুপাত ভাই নিহত হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও একজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে৷

শনিবার (২৫ জুলাই) সকালে ঢাকার ধামরাইয়ের ইসলামপুর এলাকায় দ্রুতগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী আবাস সাহা, তিনি সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে। এবং এইচএসসি পরীক্ষার্থী সুজয় সাহা, তিনি মানিকগঞ্জের শিবালয় থানা এলাকার আশুতোষ সাহার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়​, মহাসড়কের দ্রুতগামী লেনে বিকল হয়ে পড়ে থাকা একটি বাসকে দেখে পেছনে থাকা একটি প্রাইভেটকার ও কাভার্ডভ্যান হঠাৎ ব্রেক করে। এ সময় কাভার্ডভ্যানের পেছনে থাকা দুটি মোটরসাইকেলকে 'স্বাধীনতা পরিবহন'-এর একটি মিনিবাস সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা গুরুতর আহত হলে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদ জানান, নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।



আরও পড়ুন:

banner close
banner close