শনিবার

২৫ জুলাই, ২০২৬ ১০ শ্রাবণ, ১৪৩৩

মহেশপুর সীমান্তে ছয় জনকে পুশইন চেষ্টা বিএসএফের, প্রতিহত করলো বিজিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬ ১২:৩৯

আপডেট: ২৫ জুলাই, ২০২৬ ১২:৪১

শেয়ার

মহেশপুর সীমান্তে ছয় জনকে পুশইন চেষ্টা বিএসএফের, প্রতিহত করলো বিজিবি
ছবি: সংগৃহীত

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সামন্তা সীমান্তে ৬ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির সামন্তা বিওপির টহল দল সেই চেষ্টা প্রতিহত করেছে।

শনিবার সকালে বিজিবি’র মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মুন্সি এমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসএফ’র ৯ ব্যাটালিয়নের অধীন সিঙ্গামোড়া ক্যাম্পের একদল বিএসএফ ভোর ৫ টার দিকে ৬ জনের একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে। সামন্তা বিজিবি ক্যাম্পের টহল দলের নজরে আসলে তারা প্রতিহত করে। তাদের জিরো লাইন হতে হটায়ে দেয়। বর্তমানে তারা ভারতীয় অংশে ৩০ গজ অভ্যন্তরে অবস্থান করছে।



আরও পড়ুন:

banner close
banner close