শনিবার

২৫ জুলাই, ২০২৬ ১০ শ্রাবণ, ১৪৩৩

বগুড়ায় ধারালো অস্ত্র হাতে সাব-রেজিস্ট্রি অফিসে মহড়া: দলিল লেখক গ্রেপ্তার

আবুল কালাম আজাদ,বগুড়া

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬ ১১:২০

শেয়ার

বগুড়ায় ধারালো অস্ত্র হাতে সাব-রেজিস্ট্রি অফিসে মহড়া: দলিল লেখক গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

ধারালো অস্ত্র হাতে বগুড়া সাব-রেজিস্ট্রি অফিসে মহড়া দেয়ার অভিযোগে দলিল লেখক মাসুদ পারভেজ রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ঘটনার সময় ব্যবহৃত ধারাল অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাল অস্ত্র হাতে সাব-রেজিস্ট্রি অফিসে মহড়া দেয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান শুরু করা হয়। পরে শুক্রবার রাতে যৌথ অভিযানে তাকে আটক করা হয় এবং অস্ত্রটি উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে।



আরও পড়ুন:

banner close
banner close