শুক্রবার

২৪ জুলাই, ২০২৬ ৯ শ্রাবণ, ১৪৩৩

কালুখালীতে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

হামজা শেখ, রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬ ২০:২৪

শেয়ার

কালুখালীতে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
ছবি: বাংলা এডিশন

রাজবাড়ীর কালুখালীতে আখরজানীতে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে বয়রাট ফুটবল একাদশ বনাম প্রবাসী এক্সপ্রেস ফুটবল একাদশ অংশগ্রহণ করে।

শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৫ টায় উপজেলার মৃগী ইউনিয়নের আখরজানি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে বিএনপি নেতা ও মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ।

তিনি তার বক্তব্যে বলেন, মাদক ছেড়ে খেলাধুলায় মনোযোগী হতে হবে। যুব সমাজকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করে মনোবল বাড়াতে হবে। খেলাধুলার মাধ্যমে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় বজায় রাখতে হবে। এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে সুস্থ বিনোদনের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক ঐক্য আরও সুদৃঢ় করে।

বিশেষ অতিথি হিসেবে মৃগী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, বিশিষ্ট ব্যবসায়ী সোহেল রানা, কামাল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ট্রাইবেকারে ৩-২ গোলে প্রবাসী এক্সপ্রেস ফুটবল একাদশ কে হারিয়ে বয়রাট ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে অতিথিবৃন্দরা বিজয়ী ও রানার্সআপ দলের অধিনায়কের নিকট পুরস্কার বিতরণ করেন।



আরও পড়ুন:

banner close
banner close