ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা জুয়েলকে মাদক ও নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
তিনি অতীতে যুবলীগ নেতা মাহমুদুল হক ভূঁইয়ার সহযোগী হিসেবে পরিচিত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, গতকাল (বুধবার) রাত আনুমানিক ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের পাশের কলেজপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় তিনি দলীয় নেতাদের পৃষ্ঠপোষকতায় অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগও রয়েছে।
এ বিষয়ে সদর মডেল থানার সাব-ইন্সপেক্টর মমিনুল ইসলাম (পিপিএম) বাংলা এডিশনকে বলেন, জুয়েলের বিরুদ্ধে থানায় দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। উভয় মামলার ওয়ারেন্টের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে জুয়েলকে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে প্রেরণ করেছে পুলিশ। পরবর্তী আইনানুগ কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন হবে।
আরও পড়ুন:








