মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

বগুড়ায় সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা আতিকুর রহমান সাগরকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

আবুল কালাম আজাদ, বগুড়া

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬ ১৪:৪২

শেয়ার

বগুড়ায় সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা আতিকুর রহমান সাগরকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ
ছবি: সংগৃহীত

বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া এলাকার চালিতাবাড়ী গ্রামে সাবেক স্বেচ্ছাসেবকদলের নেতা আতিকুর রহমান সাগর মন্ডলকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আতিকুর রহমান সাগর মন্ডল ওই গ্রামের শাহাদত মন্ডলের ছেলে। আতিকুর রহমান সাগর মন্ডল পেশায় বালু ব্যবসায়ী ছিলেন।

বুধবার রাতে কয়েকজন ব্যক্তি সাগর মন্ডলকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে একের পর এক ছুরি কাঘাত করে।

মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে নিহতের পরিবার অভিযোগ করে, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে বগুড়া সদর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। নিহত আতিকুর রহমান সাগর মন্ডল দীর্ঘদিন ধরে বালু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন ।



আরও পড়ুন: