মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

বগুড়ায় চার লাখ ৫৩ হাজার টাকার জাল নোটসহ ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬ ১৬:৪৮

শেয়ার

বগুড়ায় চার লাখ ৫৩ হাজার টাকার জাল নোটসহ ব্যবসায়ী গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ৪ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের জাল নোট উদ্ধার করেছে। এ সময় জাল নোট ব্যবসার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দুপুর আড়াইটার দিকে বগুড়া সদর থানার জজ কোর্ট চত্বরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল গ্রামের মো. রফিকুল ইসলাম (৪৭), তিনি মো. ছলিম উদ্দিনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে পরিচালিত অভিযানে রফিকুল ইসলামের হেফাজত থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৫৩টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল নোটের মোট মূল্য ৪ লাখ ৫৩ হাজার টাকা। জব্দ করা হয়েছে এসব জাল নোট।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার জানান , গ্রেপ্তার রফিকুল ইসলামের বিরুদ্ধে এর আগেও জাল টাকা, চেক জালিয়াতিসহ মোট ছয়টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আবুল কালাম আজাদ বগুড়া।