বুধবার

২২ জুলাই, ২০২৬ ৭ শ্রাবণ, ১৪৩৩

চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক আটক

শফিক খাঁন,ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬ ১৬:৪৭

শেয়ার

চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক আটক
ছবি: সংগৃহীত

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের হাসাননগর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিনের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ৩–৪ দিন আগে ঘটে। পরে পরিবারের পক্ষ থেকে আজ বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে।

সম্মান বাচাতে ঐ শিক্ষার্থীর পরিচয় গোপন রাখা হলো।

উপজেলার হাসাননগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ঐ

পরিবারের অভিযোগ, ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য স্থানীয় বিএনপি নেতা বাচ্চু মেম্বার ও আওয়ামী লীগ নেতা ফিরোজ মেম্বার রাতে ভুক্তভোগীর দাদা-দাদির বাড়িতে গিয়ে সমঝোতার প্রস্তাব দেন এবং ১০ হাজার টাকা দিতে চান। তবে পরিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এর পরদিন সকালে ভুক্তভোগীর আত্মীয়-স্বজন স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে উত্তেজিত হয়ে হামলা করে।

এ সময় প্রধান শিক্ষককে কিল-ঘুষি মেরে নাক মুখ ফাটিয়ে দেয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। এরপর স্থানীয় বাচ্চু মেম্বার ও ফিরোজ মেম্বার এবং নূরউদ্দিনের অনুসারীরা হামলা চালিয়ে ভুক্তভোগীর মামা, দাদা ও দাদিকে মারধর করেন বলে পরিবারের দাবি।

অন্যদিকে অভিযুক্ত প্রধান শিক্ষক মহিউদ্দিন দাবি করেছেন, তিনি কোনো অনৈতিক কাজ করেননি। তার ভাষ্য, স্কুল ফিডিং কর্মসূচির খাবারকে কেন্দ্র করে বহিরাগত লোকজন স্কুলে এসে তার ওপর হামলা চালিয়েছে।

ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, মামলা গ্রহণের পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



banner close
banner close