মঙ্গলবার

২১ জুলাই, ২০২৬ ৬ শ্রাবণ, ১৪৩৩

বাগেরহাটে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

সাগর মন্ডল,বাগেরহাট

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬ ১৯:৪৭

শেয়ার

বাগেরহাটে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত
ছবি: বাংলা এডিশন

বাগেরহাটের চিতলমারীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখার উদ্যোগে জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা শহীদ মিনার চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। পদযাত্রা শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

পাশাপাশি জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পথসভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য (এমপি) মোঃ মশিউর রহমান খানসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য দেন।

বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে এনসিপির সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করা হবে।

কর্মসূচিতে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলীয় নেতাকর্মী এবং সমর্থকেরা অংশ নেন।



banner close
banner close