মঙ্গলবার

২১ জুলাই, ২০২৬ ৬ শ্রাবণ, ১৪৩৩

সাভারে তিন মাদক ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করলো এলাকাবাসী

সাভার(ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬ ১৮:১৮

শেয়ার

সাভারে তিন মাদক ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করলো এলাকাবাসী
ছবি: বাংলা এডিশন

সাভারে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।

মঙ্গলবার দুপুরে সাভারের নামা গেন্ডা এলাকায় এঘটনা ঘটে। সাভার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, নামা গেন্ডা এলাকায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আজ তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক তিন মাদক ব্যবসায়ী হলো রনি, জাভেদ ও ইসমাইল। এসময় তাদের কাছ থেকে ২৩৮ পিস ইয়াবা, পাঁচ গ্রাম হিরোইন ও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে তাদেরকে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।



banner close
banner close