মঙ্গলবার

২১ জুলাই, ২০২৬ ৬ শ্রাবণ, ১৪৩৩

বগুড়ার কাহালুতে পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

বিশেষ প্রতিনিধি বগুড়া

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬ ১৭:২৮

শেয়ার

বগুড়ার কাহালুতে পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
ছবি বাংলা এডিশন

বগুড়ার কাহালু উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিন নিষ্পাপ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছগ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলো—ভালতা গুচ্ছগ্রামের মো. আসাদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম (৬) এবং একই গ্রামের ফারুক মণ্ডলের ছেলে ফাইম (৮) ও মেয়ে সুরাইয়া (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে তিন শিশু নিজ নিজ বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

দুপুর আনুমানিক ১টার দিকে স্থানীয় বাসিন্দা সালমা খাতুন একটি পুকুরে জাকিরুলের মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ফাইম ও সুরাইয়াকে খুঁজে না পেয়ে তাদের নানী আবেদা বেগম স্থানীয়দের সহযোগিতা চান। একপর্যায়ে স্থানীয় বাসিন্দা মিন্টু প্রামাণিক পুকুরে নেমে ফাইমের মরদেহ উদ্ধার করেন। তবে সুরাইয়াকে খুঁজে না পাওয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে পুকুর থেকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করেন।

একই গ্রামের তিন শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ঘটনাস্থল ভারী হয়ে ওঠে। পুরো এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। তাহলে থানার ওসি শফিকুল ইসলাম জানান, স্থানীয় প্রশাসন ঘটনাটি সম্পর্কে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।



banner close
banner close