মঙ্গলবার

২১ জুলাই, ২০২৬ ৬ শ্রাবণ, ১৪৩৩

কালাইয়ে নির্যাতনের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার এক

জয়পুরহাট, আব্দুল হাই

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬ ১৭:১০

শেয়ার

কালাইয়ে নির্যাতনের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার এক
ছবি: বাংলা এডিশন

জয়পুরহাটের কালাইয়ে বাজার থেকে ডেকে নিয়ে নির্যাতন করে আব্দুল হান্নান নামে একজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাতে কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের মশপুকরা ব্রিজ নামক এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে মঙ্গলবার ২১ জুলাই নিহতের ছেলে আজাদুল ইসলাম বাদী হয়ে কালাই থানায় হত্যা মামলা দায়ের করেন, মামলার এজাহারে অভিযুক্ত ছয়জনের মধ্যে তহিদুল ইসলাম নামে একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় ও নিহতের ছেলে সুত্রে জানা গেছে, মাত্রাই বাজার থেকে বাসায় ফেরার পথে আব্দুল হান্নানকে পথ রোধ করে মাঠে ডেকে নিয়ে যান আসামিরা। এরপর হান্নানের অন্ডকোষে রশ্মি দিয়ে বেধে বিভিন্ন ভাবে নির্যাতন করা হয়। নির্যাতনের এক পর্যায়ে হান্নানকে হত্যার উদ্দেশ্যে মুখে পয়জন ঢেলে দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে তার ছেলে আজাদুল ঘটনাস্থলে পৌঁছে তার বাবাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে নিজ অটোতে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

এবিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পরে নিহতের ছেলের দায়ের করা মামলায় এজাহারভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করেন এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তার জন্য পুলিশ কাজ করছে৷



banner close
banner close