মঙ্গলবার

২১ জুলাই, ২০২৬ ৬ শ্রাবণ, ১৪৩৩

শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬ ১৩:১১

শেয়ার

শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
ছবি সংগৃহীত

নড়াইলে পাঁচ বছরের শিশু জান্নাতুলকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত রবিউল শিকদারকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও ও নড়াইল-মাগুরা মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ও সাধারণ মানুষ।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার বিবরণে জানা যায়, সকালে রামচন্দ্রপুর গ্রামের স্থানীয়রা অভিযুক্ত রবিউল শিকদারকে আটক করে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় এবং প্রথমে নড়াইল সদর থানায় নিয়ে যায়।

পরে তাকে একটি মাইক্রোবাসে করে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়ার সময় শহরের টার্মিনাল চত্বরে আগে থেকে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা গাড়ির গতিরোধ করে বিক্ষোভ শুরু করেন।

পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও:

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এর মধ্যেই বিক্ষোভকারীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন এবং অভিযুক্তকে তাদের কাছে হস্তান্তরের দাবি জানান। এক পর্যায়ে তারা নড়াইল-মাগুরা মহাসড়ক অবরোধ করেন, ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বর্তমান অবস্থা:

পরে অতিরিক্ত পুলিশি পাহারায় পুলিশ সুপারের কার্যালয় থেকে অভিযুক্ত রবিউল শিকদারকে আদালতে সোপর্দ করা হয়। এসময় প্রবল বৃষ্টি উপেক্ষা করেও বিপুল সংখ্যক ছাত্র-জনতা ও সাধারণ মানুষ আদালত চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন।



banner close
banner close