মঙ্গলবার

২১ জুলাই, ২০২৬ ৬ শ্রাবণ, ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬ ০৯:৪৯

শেয়ার

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু
ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, তার ভাতিজি (ভাইয়ের মেয়ে) আশা খাতুন এবং আশার মেয়ে মিম।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন এবং বারঘোরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, সকালে বাড়ির একটি লোহার মই বৃষ্টির পানিতে ভিজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। ওই মই দিয়ে ওঠার সময় প্রথমে আশা খাতুন ও তার মেয়ে মিম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করতে এগিয়ে গেলে হাসিনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি একরামুল হোসাইন।



banner close
banner close