ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩৮০ গ্রাম গাঁজাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে আখাউড়া উপজেলার খড়রমপুর মাজার সংলগ্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৩৮০ গ্রাম গাঁজা উদ্ধার এবং ০৬ জনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ইমরান হোসেন ইমন (২২), মোবারক (৪৫), কামাল হোসেন (৪৫), বাবুল (৪৫), নাছির মিয়া (৪০) ও তৌফিকুল ইসলাম (৪৮)।
অভিযান শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় আসামিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক সাজেদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও আরও জোরালো অভিযান পরিচালনা করা হবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:







.jpg)
