বরিশাল সদর উপজেলা চরমোনাইতে কিশোরী গণধর্ষণের অভিযোগে করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৮ এর সদস্যরা।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান-পিপিএম(সেবা)।
এরআগে বরিশাল মেট্রোপলিটন এলাকার বন্দর থানাধীন চরপত্তানিয়া এলাকায় অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার অন্যতম আসামী মোঃ সাইদ (২২) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাঈদ বরিশাল সদরের রাজারচর এলাকার মোঃ মোক্তারের ছেলে।
এরআগে একই ঘটনায় বুধবার (১৬ জুলাই) দিনগত রাতে বরিশাল সদরের চরমোনাই ইউপির ইছাগুড়া গ্রামের বাসিন্দা জামাল আকনের ছেলে রুহুল আমিন আঁকন (২৯) কে গ্রেপ্তার করে থানা পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন উল ইসলাম বলেন, গত ১০ জুলাই আনুমানিক ১২/১৩ বছর বয়েসী এক কিশোরীকে তিনজন গণধর্ষণ করেছে।
এ ঘটনায় গত বুধবার দুপুরে কিশোরীর মা থানায় এসে অভিযোগ দিয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। অভিযানের শুরুতেই এজাহারনামীয় তিন নম্বর আসামি রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী কিশোরী তাকে শনাক্ত করেছে। জিজ্ঞাসাবাদে আসামি গণধর্ষণের সময় ছিলো স্বীকার করলেও ধর্ষণ করেনি বলে দাবি করেছে।
এদিকে এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছেন ওসি।
এদিকে মামলায় বাদী অভিযোগ করেছেন, গত ১০ জুলাই সন্ধ্যায় প্রকৃতির ডাকে ঘরের বাইরে বের হওয়া কিশোরীকে মুখ চেপে ধরে ও চাকু দেখিয়ে হত্যার হুমকি দিয়ে প্রতিবেশী ইলিয়াসের ঘরের দোতলায় নিয়ে যায়। সেখানে নিয়ে ইলিয়াস, সাইদ ও রুহুল আমিন ভোর ৫টা পর্যন্ত কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় কিশোরীর কানে থাকা দুল ছিনিয়ে নিয়ে যায়। পরে কিশোরীকে ভোররাতে বাড়ির পাশে অসুস্থ অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে সুস্থ করে মামলা করেছেন।
আরও পড়ুন:







.jpg)
