চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এক এনজিও কর্মীর বিরুদ্ধে ৬ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাধানগর কলোনী এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযুক্ত যুবকের নাম মোঃ রাকিবুল ইসলাম (২৩)। সে পিরোজপুর সদর উপজেলার কালিটাটি বটতলা (পশ্চিম ডুবুরি তলা) গ্রামের মোঃ দেলোয়ার তালুকদারের ছেলে এবং ভোলাহাটে কর্মরত ‘রিক’ নামক একটি এনজিওর মাঠ কর্মী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে রাধানগর কলোনী এলাকায় কিস্তির টাকা তুলতে যান এনজিও কর্মী রাকিবুল ইসলাম। ওই সময় মো. জুয়েল মিয়ার ৬ বছর বয়সী শিশুকন্যা ঘরে একা ছিল। শিশুটিকে একা পেয়ে রাকিবুল ইসলাম তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ ভিকটিম শিশুকে উদ্ধার করে এবং অভিযুক্ত আসামি রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ভোলাহাট থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভিকটিম উদ্ধারসহ আসামিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এই জঘন্য অপরাধের প্রেক্ষিতে থানায় মামলার প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:


.jpg)





