ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মোড়াইল রেল কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার চোলাইমদ ও ২১৫০ লিটার ওয়াশ (মদ তৈরির উপকরণ) উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় এক মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি অভিযান চলাকালে পালিয়ে যান।
রবিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার একটি বিশেষ অভিযানে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তর মোড়াইল রেল কোয়ার্টার এলাকায় সুমন বাসফোর (৪০) নামে এক ব্যক্তির নিজ দখলীয় চার কক্ষবিশিষ্ট টিনের ঘরে অভিযান চালানো হয়। অভিযানের সময় ঘর থেকে ১০০ লিটার চোলাইমদ এবং ২১৫০ লিটার ওয়াশ (চোলাইমদ তৈরির উপকরণ) উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে অভিযুক্ত সুমন বাসফোর পালিয়ে যান।
পলাতক সুমন বাসফোর উত্তর মোড়াইল রেল কোয়ার্টার এলাকার মৃত বাবুল বাসফোরের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. তায়রিফুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক সাজেদুল হাসান জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে।
আরও পড়ুন:






.jpg)

